মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট | ১২১ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুরে স্বাস্থ্য সচেতনতামূল প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রায়ন সেবা সংস্থা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আশ্রায়ন সেবা সংস্থার নির্বাহী পরিচালক সুরাইয়া নার্গিসের সভাপতিত্বে ও অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক মোঃ মুহিব বুল্লাহ, সাবেক কাউন্সিলর গীতা রানী কুন্ডু, উন্নয়নকর্মী লাভলী ইয়াসমিনসহ আরো অনেকে।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, সেমিপাকা টয়লেট গ্রামীণ ও আধা-শহুরে এলাকায় একটি জনপ্রিয় বিকল্প। এটি সম্পূর্ণ পাকা টয়লেটের চেয়ে কম ব্যয়বহুল এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে, যদি সঠিকভাবে ব্যবহৃত হয় ও রক্ষণাবেক্ষণ করা হয়। এই প্রশিক্ষন কর্মসূচির লক্ষ্য হলো সেমিপাকা টয়লেটের স্বাস্থ্যসম্মত ব্যবহার ও রক্ষণাবেক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা। বক্তারা আরও বলেন, সেমিপাকা টয়লেট ব্যবহারের স্বাস্থ্যগত সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা। সঠিকভাবে সেমিপাকা টয়লেট ব্যবহার ও রক্ষণাবেক্ষণের পদ্ধতি শেখানো। টয়লেটজনিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্যবিধি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা। সেমিপাকা টয়লেটের দীর্ঘস্থায়িত্ব, নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে অবহিত করা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com