শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন।

মাসুদ রায়হান   |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে  ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন।
১১

মনিরামপুর উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বহু প্রাণের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে এনেছিল বিজয়ের লাল সূর্য। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি।

আজ পরম শ্রদ্ধা আর ভালবাসায় পুরো জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের। যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এবং সকালে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ওড়ানো দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা কর্মসূচি।

দিবসটি উপলক্ষে মনিরামপুর বিএনপি’র আহবায়ক শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে রেলি ও আলোচনা সব অনুষ্ঠিত হয়। পাশাপাশি মনিরামপুর উপজেলা জামাত ইসলামের উদ্যোগে রেলি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com