শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুর আরিফ হোসেন নামে এক কিশরের লাশ উদ্ধার

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুর আরিফ হোসেন নামে এক কিশরের লাশ উদ্ধার
৭৩

মনিরামপুর উপজেলার নেহালপুর বৈরাগী মোড়ের পাশ্ববর্তী আনোয়ার ফকিরের ঘের থেকে স্থানীয় গরুর ব্যাপারী আতিয়ার রহমানের ছেলে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয়রা ঘেরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহত আরিফ হোসেনের বাড়ি একই এলাকার বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়।

ঘটনাস্থলের ঘেরের পাড়ে রক্তের দাগের পাশে একটি দিয়াশলাইয়ের বাক্স ও নগদ ৬০০ টাকা পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ আলামতগুলো সংগ্রহ করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com