শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুর নবনিযুক্ত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুর নবনিযুক্ত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা
৬৫

যশোরের মনিরামপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদের সাথে উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ এপ্রিল বৃহস্পতিবার থানা কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য মূলক মতবিনিময় সভা সম্পন্ন হয়। সভায় এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশ ও প্রাক্তন সেনা সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা মনিরামপুর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদ হোসেন, উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রাজগঞ্জ উপ-শাখার সাধারণ সম্পাদক আকবর আলী, পৌর শাখার আসাদুজ্জামান, নেহালপুর উপ-শাখার টুটুল হোসেন এবং শরিফুল ইসলাম, ইয়াকুব আলী ও হাফিজুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভায় নবনিযুক্ত ওসি মো. আবু সাঈদ সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করে বলেন, অবসরপ্রাপ্ত সদস্যরা সুশৃঙ্খল জীবনের অধিকারী।এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় তাদের অভিজ্ঞতা ও তথ্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি মনিরামপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং অপরাধ দমনে অবসরপ্রাপ্ত সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন নবনিযুক্ত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, কোনো অবসরপ্রাপ্ত সেনা সদস্য স্থানীয় পুলিশ দ্বারা অন্যায়ভাবে হয়রানি বা হেনস্থার শিকার না হন সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান । এর পরিপ্রেক্ষিতে ওসি মো. আবু সাঈদ আশ্বস্ত করেন যে, কোনো নিরপরাধ সদস্য হয়রানির শিকার হবেন না এবং যদি কোন পুলিশ সদস্য অন্যায় ভাবে কোন সেনা সদস্যকে হয়রানি করে তাহলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সাথে পুলিশের এই সম্মিলিত সমন্বয় এলাকার অপরাধ দমনে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com