মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ। | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন মনিরামপুর বাজারের ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সোমবার বিকেলে মনিরামপুর বাজার সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মনিরামপুর বাজার সমিতির সভাপতি তুলসী বসু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় প্রবীণ ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও বাজারের উন্নয়নে তাদের প্রত্যাশা প্রার্থীর সামনে তুলে ধরেন।
প্রার্থী শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। আপনাদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।” তিনি ব্যবসায়িক নেতৃবৃন্দকে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও সহযোগিতা কামনা করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হোসেন ফারুক, বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস সহ স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি’র নেতৃবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com