শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী
৬৩

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে মনের পশুত্ব ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাদের একটি উন্নত সমাজ গঠন করতে হবে। তিনি সকলকে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে এবং দেশের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি দেশের মানুষের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে নির্বাচিত সরকারের এই যাত্রায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনগণকে সাথে নিয়েই সরকারের এই উন্নয়ন যাত্রা দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং ইতোমধ্যে দেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ও পরিবর্তনের সুফল পেতে শুরু করেছে। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের মূল লক্ষ্য।

মাননীয় প্রধানমন্ত্রীর সরল-সোজা ও অহংকারমুক্ত জীবনযাপনের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের সরল-সোজা জীবনযাপন আমাদের অনুপ্রাণিত ও গভীরভাবে প্রভাবিত করেছে। অহংকারমুক্ত জীবনযাপনের এই অনন্য দৃষ্টান্ত আমাদের দেশের কল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করার শক্তি যোগায়।

পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, কোরবানির প্রকৃত ত্যাগের মহিমা যেন আমরা সবসময় হৃদয়ে ধরে রাখতে পারি। এই ত্যাগের চেতনাকে ধারণ করেই আমাদের দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

ব্রিফিংকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি তাঁর প্রিয় নগরী চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সর্বস্তরের নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সহযোগিতা করার আহ্বান জানান।

এর আগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com