শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে:- মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম প্রতিনিধি   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনোরেলের মাধ্যমে চট্টগ্রামকে যানজটমুক্ত করা হবে:- মেয়র ডা. শাহাদাত
৫৫

চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত টাইগারপাস্থ চসিক কার্যালয়ে এ উপলক্ষে এক সভা হয়। সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে প্রকল্পের অগ্রগতি এবং করণীয় বিষয়ে গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী আলোচনা করেন। সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের কর্মকর্তাবৃন্দ।
এসময় মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে। এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান। মনোরেল নির্মাণের জন্য আমরা ইতোমধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছি এবং প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হয়েছে। পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদনের আলোকে মনোরেলের ডিপো গড়ে তোলা হবে। সবগুলো সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, আবু সাদাত তৈয়ব প্রমুখ।
ক্যাপশন- মনোরেল প্রকল্পের ফলোআপ মিটিং এ উপস্থিত ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com