শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মন্দিরে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেল দুর্গাপূজা উৎসবের প্রতিমাসহ সরঞ্জাম

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মন্দিরে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেল দুর্গাপূজা উৎসবের প্রতিমাসহ সরঞ্জাম
১০

গাইবান্ধায় মন্দিরে দুর্বৃত্তদের আগুনে দুর্গাপূজা উপলক্ষে তৈরী করা প্রতিমাসহ প্রতিমা তৈরির সরঞ্জাম পুড়ে ছাই হয়েছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে,থানা পুলিশের আশ্বাস।

গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘটনাটি ঘটে জেলার সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর (কামারপাড়া) এলাকার সর্বজনীন দুর্গা মন্দিরে।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে মন্দির নিয়ে ক্যাশিয়ার কার্তিক চন্দ্রের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জেরে গত শনিবার দুপুরে তিনি মন্দিরের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেন। বাধ্য হয়ে মন্দিরের দক্ষিণ পাশে খোলা আকাশের নিচে পূজার প্রতিমা তৈরির কাজ শুরু করেন কারিগররা। গত ৫–৬ দিনে তারা বাঁশ ও খড় দিয়ে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশসহ প্রতিমার নানা সরঞ্জাম তৈরি করেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা সুযোগ বুঝে হঠাৎ প্রতিমাগুলোতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই প্রতিমা গুলো সম্পূর্ণ পুড়ে যায়।

মন্দির কমিটির সাবেক সভাপতি অনুকুল চন্দ্র রনু বলেন, ‘মন্দির নিয়ে সামাজিক বিরোধের কারণে আমরা ৮–১০টি পরিবার মন্দিরের পাশে ছাপড়া ঘর তুলে পূজার আয়োজনের সিদ্ধান্ত নেই। সে অনুযায়ী প্রতিমা তৈরির কাজ চলছিল। কিন্তু শত্রুতার আগুনে সব পুড়ে গেছে। পরিকল্পিতভাবে প্রতিমায় আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় কার্তিক চন্দ্রের সম্পৃক্ততা আছে।’
এর আগেও বিরোধ সৃষ্টি হয়েছিল কয়েকবার বসে সমাধান করা হয়েছে। কিন্তু কার্তিক চন্দ্র জোরপূর্বক মন্দিরে সমাজের লোকজনের প্রবেশে বাধা দিয়ে তালা ঝুলিয়ে দেন বলে দাবী করে মন্দিরের পাশের বাসিন্দা টুলু তিনি আরো বলেন, প্রতিমা পুড়ে যাওয়ায় এবার দুর্গাপূজা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

এদিকে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দীন খন্দকার এবং সাদুল্লাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধিকারী। তারা প্রতিমাগুলো দেখে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে ওসি তাজউদ্দীন খন্দকার গণমাধ্যমে বলেন, ‘রাতের আধারে দুর্বৃত্তরা প্রতিমায় আগুন দিয়েছে। গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া বিরোধ সমাধানে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।’

সাদুল্লাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধিকারী বলেন, ‘এই মন্দির নিয়ে কার্তিক চন্দ্রের সঙ্গে বিরোধের বিষয়টি আমরা এর আগেও থানায় বসে সমাধান করেছি। কিন্তু আবারও দ্বন্দ্ব চলছিল। বিষয়টি সমাধানের জন্য বসার কথা ছিল। তার আগেই প্রতিমায় আগুন দেয়া হয়েছে।

আমরা দ্রুতই উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করব।’তবে অভিযোগের বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি মন্দিরের ক্যাশিয়ার কার্তিক চন্দ্রকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com