শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধিঃ   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ
৪৯

বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা কতৃক পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আয়োজনে মমতা’র বরকল শাখায় উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২৮ এপ্রিল মঙ্গলবার প্রাণিসম্পদ উৎপাদনে সংশ্লিষ্ট খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে ১ দিনের প্রশিক্ষণের আয়োজন হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, মমতা’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে গবাদিপশুর আদর্শ বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার সঠিক নিয়ম মেনে উত্তম ব্যবস্থাপনায় গাভী ও হাঁস-মুরগী পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি গবাদিপশু পালনে সঠিক খাবার ব্যবস্থাপনা এবং নিয়মিত কৃমিনাশক ও টিকা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি গবাদিপশুর বিভিন্ন সংক্রমক রোগ যেমন, ক্ষুরা, গলাফুলা, তড়কা ও লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য , মমতা দীর্ঘদিন ধরে নির্ধারিত কর্ম এলাকায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মমতা খামারিদের জীবনমান উন্নয়নের প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com