তৌফিক আলম চৌধুরী || চন্দনাইশ; চট্টগ্রামঃ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উদযাপন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। শনিবার ১৩ই সেপ্টেম্বর নগরীর হালিশরস্থ মমতা প্রধান কার্যালয়ে এ উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মমতা’র প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আলহাজ্ব রফিক আহামদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, মমতার কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, মমতা’র পরিচালকবৃন্দ সহ মমতার অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ।
আয়োজনের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। খতমে কোরআন, মিলাদ মাহফিল শেষে মমতা’র সার্বিক কার্যক্রমের অগ্রগতি সাধনে দোয়া কামনা ও মমতা পরিবারের সকলের জন্য ও মমতা’র সকল কর্মসূচি/প্রকল্পের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আনোয়ারুল হক আযহারী।
দোয়া মাহফিলে কোরআন থেকে তেলওয়াত করেন রফিক আহামদের নাতি ইউসুফ আহমেদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মমতা প্রধান নির্বাহী রফিক আহমদ বলেন, প্রতিবছরের ন্যায় মমতা নবী রাসুলের সম্মানার্থে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে। মমতা বিশ্বাস করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ও পৃথিবীকে আরও বাসযোগ্য, শান্তিময় করার জন্য রাসুল (স:) এর পরিচালিত জীবনাদর্শ অনুসরন করতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com