শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“মমতা কৃষি ইউনিট এর আওতায় আয়োজিত বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত”

তৌফিক আলম চৌধুরী || চন্দনাইশ , চট্টগ্রামঃ   |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“মমতা কৃষি ইউনিট এর আওতায় আয়োজিত বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত”
২২

বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা এর আয়োজনে পিকেএসএফ এর সহযোগিতায় উৎপাদক ও বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় মমতা বরকল শাখা মিলনায়তনে কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাত এর আওতায় আয়োজিত কর্মশালায় মমতা’র উপ পরিচালক ও সংশ্লিষ্ট ইউনিটের ফোকাল পার্সন কৃষিবিদ মুহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, এছাড়াও আলোচনা সভায় মূখ্য আলোচক হিসাবে ছিলেন অত্র ইউনিটের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজীব চন্দ্র নাথ , অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আশিক চন্দ্র বর্মন। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন পণ্য উৎপাদনের সাথে সংপৃক্ত বিভিন্ন অংশীদারগণ।

আলোচানায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঠিক উপায়ে প্রাণিসম্পদ পণ্য সংরক্ষণ ও পরিবহনের পাশাপাশি প্রযুক্তি কে ব্যবহার করে যুগের সাথে তাল মিলিয়ে বাজারজাতকরণ আরো উন্নত করার আহবান জানান।এছাড়াও তিনি খামারিদের ডিজিটাল মার্কেটিং এর সম্ভবনা নিয়ে আলোকপাত করে। আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতে উৎপাদিত বিভিন্ন পণ্যের নিরাপদ উৎপাদন এবং বাজারজাতকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com