তৌফিক আলম চৌধুরী,চন্দনাইশ, চট্টগ্রামঃ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | ২৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা এর আয়োজনে কৃষি ইউনিটের আওতাধীন একঝাঁক উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘সফল উদ্যোক্তা সম্মাননা-২০২৫’ সফল ভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মমতা’র উপ-প্রধান নির্বাহী মোঃ ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা,এতে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আজাদ হোসেন, চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, এএলএফ ইউনিটের উপ-পরিচালক ও ফোকাল পারসন মুহাম্মদ এনামুল হক; মমতা’র এএলএফ ইউনিটের অন্যান্য কর্মকর্তা ও সহকারী কর্মকর্তা প্রমুখ।
আলোচনায় অতিথিরা বলেন, বাংলাদেশের কৃষি উন্নয়ন কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে, বর্তামান সরকার কৃষিকে আধুনিকায়ন করতে নানা কর্মমুখী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে, কৃষিকে সামনে এগিয়ে নিতে উদ্যোক্তাদের চিন্তা চেতনা আরো উন্নত হবে হবে এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভেজালমুক্ত কৃষিপণ্য উৎপাদনে ভূমিকা রাখতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com