কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গত রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে রেনেসাঁ কালচারাল গ্রুপ অফ মিশিগান এবং সিডিআর মসজিদের যৌথ আয়োজনে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। মসজিদের সভাপতি রুহুল আখলাক শাহীর সভাপতিত্বে এবং ডাঃ রায়হানুল ইসলামের পরিচালনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ আজম, বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টি মিশিগানের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শাহীন, বাংলাদেশী আমেরিকান ফোরামের সভাপতি সাহেদুল ইসলাম, এমআইবিএডিসির সভাপতি সাদেকুল হক সুমন, মুনার ন্যাশনাল সেন্টার ডিরেক্টর অলিউর রহমান, আলফালাহ মসজিদের খতিব হাফেজ রায়হান উদ্দিন, সিডিআর মসজিদের ইমাম নেছার উদ্দিন আহমদ প্রমুখ। বক্তারা রুহুল হুদা মুবিনের স্মৃতিচারণ করে তার রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে মোনাজাত করেন।
মাহফিলে কোরআন তেলাওয়াত করেন ইয়াসিন রাহীন, এবং মনোমুগ্ধকর নাসিদ পরিবেশন করেন রেনেসাঁর পরিচালক শফিকুল ইসলাম রুবেল এবং রেনেসাঁর শিল্পী বৃন্দ উক্ত দোয়া মাহফিলে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com