শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে-পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে-পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে

সত্যিকার অর্থে পৃথিবীটা মানুষের করতে সকল ধর্মের মানুষের সম্প্রীতির বিকল্প নেই। সম্প্রীতির এমন বন্ধনই পারে সংঘাতহীন সুন্দর পৃথিবী গড়তে। সমাজে সম্প্রীতির এমন বন্ধন ও সর্বান্তরে বিভেদ রুখতে ধর্মীয় নেতারাই বড় ভূমিকা রাখতে পারে।

পৃথিবীজুড়ে হানাহানির অন্যতম একটি কারণ ধর্মীয় অসহিষ্ণুতা। যেখানে ধর্মীয় সহিষ্ণুতা আছে সেখানে সংঘাত বহুলাংশে কম। তাই ধর্মের শিক্ষাকে গুরুত্ব দিয়ে সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় রাখতে ধর্মীয় নেতারাই প্রধান নিয়ামক।

এই লক্ষ্য নিয়ে কক্সবাজারে বিভিন্ন ধর্মীয় নেতাদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সম্প্রীতিকে আরো সুদৃঢ় করতে কর্মশালার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপসা’। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ইউএসএআইডি-এর আর্থিক সহায়তায় “নাগরিক” প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, কক্সবাজার জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রনজিৎ বাড়ৈ, কক্সবাজার বদরমোকাম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল খালেক, কক্সবাজার ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক সনজিত কুমার চক্রবর্তী, উখিয়ার চার্চ ফাদার জেরি রেমন্ড গোমেজ, বৌদ্ধ নেতা মংথাচিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহযোগি সংস্থা আইআরআই এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।কর্মশালায় অতিথিরা ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় করণীয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রূপসা সংস্থার প্রোগ্রাম অফিসার সুমি খাতুন, কর্মশালা সঞ্চালনা করেন প্রোগ্রাম পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com