শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ কর্তৃক অভিযানে ৭৪৪ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেফতার ০১

চট্টগ্রাম ব্যুরো:   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ কর্তৃক অভিযানে ৭৪৪ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেফতার ০১
৭১

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মো: মাহবুব আলম খান, পিপিএম’র সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার’দ্বয়ের তত্ত্বাবধানে মহানগর ডিবি (পশ্চিম) বিভাগ এর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ০৪ এপ্রিল রাত ১১:৩০ মিনিটের সময় সিএমপির কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি সংলগ্ন দেওয়ানহাট ব্রিজের নিচে শহীদ এর গুদামের সামনে হতে ৭৪৪ ক্যান বিয়ারসহ অভিযুক্ত মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায় জব্দকৃত বিয়ার ক্যানগুলো চট্টগ্রাম থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। তার বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১০, তারিখ- ০৫/০৪/২০২৬ ইং রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com