শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মহানবীকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ

কামরুল আহমদ:   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহানবীকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কাটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মশরিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা ও এলাকাবাসী ।

রবিবার (৬ অক্টোবর) জোহরের নামজ শেয়ে মশরিয়া মাদ্রাসা পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা ও এলাকাবাসী । পরে মৌলভীবাজার সিলেট সড়কের রাজনগর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ঘুরে পুনরায় মশরিয়া মাদ্রাসা সামনের রাস্তায় সমাবেশ করেন তারা ।

সমাবেশে মশরিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রেজাউল হক চৌধুরী, বলেন আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) মহামানবের চরিত্র নিয়ে কটূক্তি করেছে ভারতের এক পুরোহিত। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের ধিক্কার জানাই এতে সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

তেলিজুরী পুরাতন জামে মসজিদের ইমাম আবিদুর রহমান বলেন, যারা নবী ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই। আগামীতেও দেশ ও দেশোর বাইরে যারা এ ধরনের কটূক্তি করবে আমরা তাদের প্রতিহত করবো। অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানায়।

আরও বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, মশরিয়া মাদ্রাসা শিক্ষক বদরুল ইসলাম বলেন, পুর্ব মশরিয়া জামে মসজিদরর ইমাম আবিদুর রহমান ও সুবেল আহমদ তালুকদার প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com