শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে এনডিএমের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে এনডিএমের শ্রদ্ধা
৩৮

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

বুধবার সকালে এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জননেতা ববি হাজ্জাজের আস্থাভাজন হিসেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিএম-এর ভাইস চেয়ারম্যান ফারুক উজ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম বিভাগীয় সম্পাদক এ এম জহিরুল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ নেতৃবৃন্দ।

এছাড়াও জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাসুদ রানা জুয়েল, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ ফরিদ এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, “মুক্তিযুদ্ধের মূল আদর্শ বাস্তবায়ন করাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানোর একমাত্র মাধ্যম।”

এনডিএম নেতৃবৃন্দ স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের জনগণের দোরগোড়ায় স্বাধীনতার সুফল পৌঁছে দিতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com