শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মহা খালি ক্যান্সার হাসপাতালে রুগির দুর্ভোগ

এস এম নওশের   |   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহা খালি ক্যান্সার হাসপাতালে রুগির দুর্ভোগ

দেশে বাড়ছে ক্যান্সার রুগি।অত্যন্ত ব্যয় বহুল এই চিকিতসার খর জোগাতে অনেক পরিবার হয় নিস্ব।।গরীব ক্যান্সার রুগির এক মাত্র ভরসা স্থল মহা খালি ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতাল। দারা দেশ থেকে রুগি এখানে আসেন মহাখালি হাসপাতালের রেডিওথেরাপি কক্ষের সামনে বেঞ্চে সকাল ৮টা থেকে বসে ছিলেন ক্যান্সার আক্রান্ত আমেনা বেগম। অপেক্ষায় ছিলেন কখন ডাক পড়বে। বেলা ১১টায় হাসপাতালের লোকজন জানালেন, আজ থেরাপি দেওয়া সম্ভব নয়, মেশিন নষ্ট। এ কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ষাটোর্ধ্ব আমেনা বেগমের। কুষ্টিয়া থেকে এসেছেন রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে থেরাপি নিতে। হাসপাতাল এলাকায় পৌঁছেন তিনি ভোর ৬টায়। এখন কী করবেন ভেবে পাচ্ছেন না।

এই চিত্র গত বৃহস্পতিবারের। শুধু তিনিই নন, অপেক্ষমাণ আরও কয়েকজন হাসপাতাল কর্মীদের ঘোষণা শুনে কিংকর্তব্যবিমূঢ। এই হাসপাতালে এমন পরিস্থিতি প্রায় প্রতিদিনই ঘটে। ক্যান্সার শনাক্তের পর থেকেই রেডিওথেরাপি নিচ্ছেন আমেনা বেগম। চারটি থেরাপি দেওয়া হয়েছে তার। পরবর্তী থেরাপি কবে দেওয়া হবে সে বিষয়ে বৃহস্পতিবার কিছু জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি ক্ষোভ প্রকাশ করে সমকালকে বলেন, হাসপাতাল থেকে আগে মেশিন নষ্টের কথা জানালে এত ভোগান্তি পোহাতে হতো না। চিকিৎসা করাতে গিয়ে এমনিতেই নিঃস্ব। যাতায়াতে প্রায় দুই হাজার টাকা খরচ হয়েছে। অর্থ না থাকায় বেসরকারি হাসপাতালে থেরাপি নিতে পারছেন না। সরকারিভাবে চিকিৎসা না পেলে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এদিন হাসপাতালে গিয়ে দেখা যায়, রেডিওথেরাপির জন্য আসা বেশ কয়েকজন রোগী অপেক্ষা করছেন।

দীর্ঘ সময় অপেক্ষার পর কেউ কেউ ফিরে গেছেন। হতাশা ব্যক্ত করে আরেকজন রোগী বলেন, বিশাল এই হাসপাতালে ডাক্তার, সহকারী সবই আছে কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে মানুষ সেবা পাচ্ছে না। রেডিওথেরাপি মেশিনগুলো কবে নাগাদ মেরামত হবে, সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয় টা যথা যথ কতৃপক্ষের দৃস্টি আকর্ষন করছি যাতে দ্রুত এই রেডিও থেরাপি চালু করা হয়।আমরা জানি মাননীয় স্বাস্থ্য উপদেস্টা উনি নিজেও একজন ক্যান্সার রুগি।আমরা চাইব তিনি বিষয়টি দ্রুত সমাধান করার জন্যে যথা যথ কতৃপক্ষকে নির্দেশ দিবেন এই আশা আমাদের সবার

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com