শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহয়তা ও শীতবস্ত্র বিতরণ”

তৌফিক আলম চৌধুরী || চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহয়তা ও শীতবস্ত্র বিতরণ”
৪৮

‘সবাই পাশে থাকলে, মানবতার এই পথচলা আরও সুন্দর হবে’ এই প্রতিপাদ্য সামনে রেখে মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বরমা ইউনিয়নে একজন মুমূর্ষু রোগীকে আর্থিক সহযোগিতা ও অসহায় ও খেটে খাওয়া শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ৯ জানুয়ারী শুক্রবার রাতব্যাপী এই মহতী কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের পরিচালক এমদাদ হোসেন। সভাপতি মুজিবুল আহসান সৌরভ এবং সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন এর সার্বিক পরিচালনায় উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়। এইবার ফাউন্ডেশনের লক্ষ্য ছিল বিশেষ করে সেই মানুষদের পাশে দাঁড়ানো, যারা রাতের বেলা খোলা আকাশের নিচে কাজ করেন বা অবস্থান করেন।

৫ নং বরমা ইউনিয়নের ৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ডের দরিদ্র অসহায়, ছিন্নমূল পরিবারের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। যেটা তদারকি করেছেন যুগ্ম সম্পাদক মো: তানভির, এবং আর্থিকভাবে সহায়তা করেছেন উপদেষ্টা মন্ডলি, পৃষ্টপোষক মন্ডলি এবং কার্যনির্বাহীর কমিটির সদস্য বৃন্দ। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: বোরহান উদ্দীন, মো: সেলিম, মো: আব্বাস উদ্দীন, মো: ফখরুদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, প্রবাসী সদস্য জাফর, ওমর ফারুক, লিটন, সহ আরো অনেকে। এছাড়াও দুইটা এতিমখানা ও শীতার্ত মানুষের ঘরে ঘরে শীতবস্ত্র বিতরণ ও একজন মুমূর্ষু রোগিকে আর্থিক অনুদান শেষে ফাউন্ডেশনের ভবিষ্যৎ অগ্রগতি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মো: মহিউদ্দিন। এই মহতী উদ্যোগে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছে মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com