তাজ মাহমুদ, লংগদু, রাঙ্গামাটি: | শুক্রবার, ০৮ মে ২০২৬ | প্রিন্ট | ১৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সংগঠন ঘোষিত “সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ” পালন উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়ন জামায়াতের ইসলামীর আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮মে , ২০২৬ ইং শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও নায়েবে আমীর মাওলানা মোহাম্মাদ নুরুন্নবীর পরিচালনায় স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার সেক্রেটারি মোঃ মানছুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রকাশনা সম্পাদক মোহাম্মাদ নুরুল করিম, লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন।
এছাড়া অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এদেশের মানুষ আর কোন স্বৈরাচার সরকার চায় না। বিগত স্বৈরাচার সরকারের দুর্নীতি, দুঃশাসন ও ফ্যাসিস্ট আচরণে মানুষ পিষ্ট হয়ে পড়েছিল। আজো আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। কিন্তু এদেশের সাধারন জনগন তা মেনে নিবেনা, হতে দিবেনা।
বিশেষ অতিথিরা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশকে জামায়াতে ইসলামী সর্বক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছে। তাই বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকল কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। নিজের মান বৃদ্ধি করার মাধ্যমে এ দায়িত্বশীল ভুমিকা পালন করা সম্ভব”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com