শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবারো আওয়ামীলীগ পুণর্গঠিত হচ্ছে…ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাত আব্দুল্লাহ

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়াজেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবারো আওয়ামীলীগ পুণর্গঠিত হচ্ছে…ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাত আব্দুল্লাহ
১২

দেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ তম দিনের মত জুলাই পদযাত্রা কর্মসূচী করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় সার্কিট হাউজে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতের মধ্যদিয়ে কর্মসূচীর শুরু হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ সড়ক এলাকা থেকে শুরু হয় পদযাত্রা।

পদযাত্রাটি টি.এ রোড, মসজিদ রোড, কুমারশীল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সামনে থেকে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় আহŸায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিনাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে এনসিপির নেতাকর্মী ছাড়াও অংশ নেয় নানা শ্রেণী পেশার সাধারণ মানুষও। পদযাত্রাটি শহর প্রদক্ষিণশেষে পৌর মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবীতে এগিয়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সড়ে এসে সংস্কারের পক্ষে কাজ করছে। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া সব সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছে। কেবল জুলাই গণঅভ্যুত্থানই নয় ২০২১ সালের মোদী বিরোধী দিল্লির আধিপত্যের বিরুদ্ধেও এই জেলার মানুষ নিজের রক্ত ও জীবন দিয়েছে।

সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জীবন ও রক্তের বিনিময়ে যে পরিবর্তনের আশা করা হয়েছিল সেই পরিবর্তনকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হলে আবারো সবাইকে সাথে রাজপথে জীবন দিয়ে বাংলাদেশকে নতুনভাবে সাজানো হবে। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে। কারণ গত অর্ধশতকে দেশের প্রতিটি প্রতিষ্ঠানগুলো দলীয় ব্যবস্থাপনার মধ্যদিযে পরিচালনা করার মাধ্যমে দলীয়করণ করা হয়েছে। দক্ষিনাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকলকে সতর্ক করে বলেন, সবাই ভবেছিল ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দেখা গেলো মাইলস্টোনের অনাকাঙ্খিত ঘটনাকে পুঁজি করে আবারো আওয়ামীলীগ পুণর্গঠিত হচ্ছে। তিনি এ সময় ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেক দলকে আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ ও রাজনীতিরি স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন গণতান্ত্রিক উত্তরণের জন্য যে সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে তা বাস্তবায়নের মধ্যদিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সমাবেশ শেষে পদযাত্রার গাড়ি বহর পার্শ্ববর্তী  জেলা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মূখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ, এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এস.এম মহিউদ্দিন খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com