শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাঝরাতে লেলিহান শিখা, ফুলছড়ির হাটে পুড়ে ছাই ৮টি ব্যবসা প্রতিষ্ঠান

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাঝরাতে লেলিহান শিখা, ফুলছড়ির হাটে পুড়ে ছাই ৮টি ব্যবসা প্রতিষ্ঠান
২৯

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানগুলোতে তা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাশাপাশি সাঘাটা ও গাইবান্ধা থেকে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৩৮ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ৭৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন, মোট ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

আগুনে মুদি, হার্ডওয়্যার, ওষুধ, কাপড়, কসমেটিকসসহ বিভিন্ন দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, হঠাৎ আগুনে সব শেষ হয়ে যাওয়ায় তাঁরা চরম বিপাকে পড়েছেন এবং পুনরায় ব্যবসা শুরু করা নিয়ে অনিশ্চয়তায় আছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আশপাশের আরও অনেক দোকান রক্ষা করা সম্ভব হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com