আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় উল্টো সাংবাদিককে ফাসিয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের। মামলার ঘানি টানতে গিয়ে মানবেতর জীবন কাটছেন ভুক্তভোগী ২ সাংবাদিক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি দ্রুত মামলা থেকে ওই দুই সাংবাদিককে অব্যাহতি দেয়ার দাবি উঠেছে স্থানীয় সাংবাদিক মহলে। স্থানীয় সংবাদিকদের দাবী, রজত কান্তি বর্মণ ও গোলাম রব্বানী মুসা গাইবান্ধার প্রতিভাবান ও অবিসংবাদিত সাংবাদিক। তারা স্হানীয়সহ জাতীয় পত্র-পত্রিকায় অনুসন্ধানীমূলক সংবাদ প্রকাশ করে গাইবান্ধার উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা পালন করে আসছেন।
তাদের দাবী, পত্রিকা কখনোই শুধু খবর প্রকাশ করে না- বরং মানুষ গড়ে, সমাজ সচেতন করে তোলে এবং সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে শেখায়। সাংবাদিক রজত কান্তি বর্মণ ও গোলাম রব্বানী মুসা তাদের কাজ, নীতিবোধ এবং ভালোবাসা দিয়ে প্রমাণ করে আসছেন সাংবাদিক যদি সত্যিই দায়বদ্ধ হন, তবে কলম দিয়েই সমাজ বদলানো সম্ভব। তাদের লিখনিতে উঠে আসে গাইবান্ধাকে মাদকমুক্ত গড়ার স্বচিত্র প্রতিবেদন। তাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে একের পর এক অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে লিখনির কণ্ঠ রোধ করতেই ২০১৫ সালের ১০ আগস্ট তাদেরকে সুকৌশলে ষড়যন্ত্রমূলকভাবে উল্টো ইয়াবা ব্যবসার অভিযোগে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।
দীর্ঘ ১০ বছর ধরে এই মামলার পেছনে অর্থ ব্যয় করে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিনাতিপাত করছেন। এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিকরা। তারা অবিলম্বে এ মিথ্যা মামলা থেকে সাংবাদিক রজত কান্তি বর্মণ ও গোলাম রব্বানী মুসাকে অব্যাহতির জন্য সরকারের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com