আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাবানা (৩৬) নামের এক মাদক কারবারি আটক হয়েছে। এ সময় তার হাতে থাক ভ্যানিটিব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে কুড়িগ্রাম থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ মাদক কারবারি ওই নারীকে আটক করা হয়। আটককৃত নারী সাবানা লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা ডাকঘরের দোলাপাড়া গ্রামের মৃত আকবর আলীর মেয়ে। এ ঘটনায় উপ-পরিদর্শক জুয়েল ইসলাম জানান, আটক ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় সাদুল্লাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com