শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাদ্রাসার বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ, অসন্তোষ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদ্রাসার বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ, অসন্তোষ
৫৩

বরগুনার বেতাগীতে উপজেলা সদর থেকে দূরে মফস্বলে হঠাৎ করে ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫ ‘র পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের কারণে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠান ও পরীক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে সৃষ্টি হয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ।
সরকারি তথ্যমতে, নীতিমালা অনুযায়ী প্রতিটি উপজেলা সদরে কেন্দ্র স্থাপন এবং পরীক্ষার্থীর সংখ্যা, যাতায়াত ব্যবস্থা ও মাদ্রাসার ভৌত সুবিধা বিবেচনা করে কেন্দ্র নির্বাচন করতে হবে।

প্রয়োজনে একাধিক কেন্দ্রও স্থাপন করা যেতে পারে। কিন্ত হঠাৎ করে আগামী ২৮ ডিসেম্বর-২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে এ উপজেলায় সদর থেকে ৭ কিলোমিটার দুরে করুণা মোকামিয়া কামিল মাদ্রাসায় কেন্দ্র স্থাপনের মর্মে পূর্বের সদর মাদ্রাসা কেন্দ্র কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
গত ২৭ নভেম্বর বেতাগী সদর মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সদর মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব একাধিক প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করে সদরে কেন্দ্র বহালের দাবি করেন।
জানা গেছে, ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকায় এবারে করুণা মোকামিয়া কামিল মাদ্রাসার নাম প্রকাশ করা হয়েছে। এর আগে ঐ প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষার কেন্দ্র না থাকলেও একাধিক শিক্ষার্থী অভিভাবক অভিযাগ করেন, আযৌক্তিভাবে বৃত্তি পরীক্ষার নতুন কেন্দ্র নির্ধারণে শিক্ষার্থী ও তাদের মাঝে মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে। যা সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বেতাগী ছালেহিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থী ইয়ামীন আহমেদ বলেন,‘কেন্দ্র পরিবর্তনে পরীক্ষায় আমাদের চরম ভোগান্তির শিকার হতে হবে।’ শুধূ ইয়মীনই নয়, পরীক্ষার্থী জুনায়েদ সিদ্দিক, মো: শাওন, মো: আলিফ, মো: রোমানসহ একাধিক পরীক্ষার্থীরাও এমনই আশঙ্কা করেন।
বেতাগী সদর মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব ও ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মোতালেব বলেন, কেন্দ্র নির্বাচনের মানদণ্ড হিসাবে কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে যেসব সুবিধা বিবেচনা করা উচিত এবারে এ উপজেলায় তা করা হয়নি। নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ পূর্বক বিষয়টি তাকে অবহিত করে কেন্দ্র বহালের দাবি করেছি।

নবাগত বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহা. সাদ্দাম হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী কেন্দ্র পরিবর্তন না হয়ে থাকলে উপজেলা সদরে ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের আপ্রান চেষ্টা করব।
বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার জানান, বেতাগী উপজেলা সদরে কেন্দ্রটি পুনর্বহালের অনুকূলে ইতোমধ্যে সংশ্লিস্ট বিভাগে প্রত্যয়ন দেওয়া হয়েছে। আশা করি এ বিষয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com