শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাদ্রাসার সামনে স্থাপনা নির্মাণ না করার দাবিতে প্রশাসনের কাছে মাদ্রাসা কর্তৃপক্ষের মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি, সিলেট :   |   বুধবার, ১৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদ্রাসার সামনে  স্থাপনা নির্মাণ না করার দাবিতে প্রশাসনের কাছে মাদ্রাসা কর্তৃপক্ষের মানববন্ধন
১৮

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজারে মাদ্রাসার সামনে সরকারি কোনো স্থাপনা নির্মাণ না করার দাবিতে প্রশাসনের কাছে মাদ্রাসা কর্তৃপক্ষ মানববন্ধন করেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল বিকাল ৩ টায় পীরের বাজার দারুস সুন্নাহ মোহাম্মদ আলী আহসান হাফিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবক শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন,মাদ্রাসার সামনে এলজিডি কর্তৃক একটি শেড ঘর নির্মানের জন্য বলা হচ্ছে। কিন্তুু এই জায়গায় আমরা জাতীয় বিজয় দিবস,স্বাধীনতা দিবস ও শহীদ দিবস সহ্ বিভিন্ন দিবস পালন করে থাকি।

আমাদের প্রতিষ্ঠানটির সামনে প্রতিদিন খেলাধুলা সহ্ সরীর চর্চার জন্য পিটি করি,এই জায়গায় এলজিডি কর্তৃক শেডঘর নির্মাণ করা হলে জাতীয় বিভিন্ন দিবস পালন খেলাধুলাসহ্ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানববন্ধনে শিক্ষক ও অভিভাবকরা জানান,মাদ্রাসার সামনের জায়গা টুকু এলজিডি প্রতিষ্ঠানের থাকায় এখানে সরকারিভাবে মাছ ও সবজি বিক্রয়ের জন্য একটি শেডঘর নির্মাণের প্রস্তুতি চলছে,বাজারের আশপাশে এলজিডির অনেক জায়গা পরিত্যক্ত থাকা সত্যেও কিছু ধর্মবিদ্বেষী লোক মাদ্রাসার সামনের জায়গায় শেডঘর নির্মাণের পায়তারা করছে।এখানে শেডঘর নির্মাণ হলে মাদ্রাসার পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই এই জায়গায় যাতেকরে শেডঘর নির্মাণ করা না হয় সেজন্য আমরা মানববন্ধন করছি। এসময় বক্তারা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী বরাবর একটি লিখিত দরখাস্ত করবেন বলেও জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com