শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি:- | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মো. জুনায়েদ আহমেদ। সে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় পড়ালেখার পাশাপাশি দ্বীনি শিক্ষায় আলোকিত একজন মানুষ হওয়ার স্বপ্ন ও এখন থমকে গেছে।
পরিবার সূত্রে জানা যায়- কয়েক মাস আগে শারীরিক অসুস্থতা দেখা দিলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এর পর থেকেই চলছে ব্যয়বহুল চিকিৎসা। ইতোমধ্যে পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে যায়। চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন তার দিনমজুর এই পিতা মো. দুলাল মিয়া। এখন তার পক্ষে ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
জুনায়েদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন- “আমার ছেলেটা বাঁচতে চায়। কিন্তু টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না। সমাজের বিত্তবান মানুষ যদি একটু সাহায্যের হাত বাড়ান, তাহলে হয়তো আমার ছেলেটা আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।”
স্থানীয় বাসিন্দারা জানান- জুনায়েদ অত্যন্ত ভদ্র, নম্র ও মেধাবী ছাত্র। তার এমন করুণ অবস্থা এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।
তারা সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি সহযোগিতায় এগিয়ে আহ্বান জানিয়েছেন।মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবী-“দানশীল ব্যক্তি ও মানবিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিকট আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com