শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানবেতর জীবনে পরিবার বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী বিএনপি কর্মী আজাহার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানবেতর জীবনে পরিবার বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী বিএনপি কর্মী আজাহার
২৯

বরগুনার বেতাগীতে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী বিএনপি কর্মী আজাহার হাওলাদার (৬০)। জন্ম থেকে দৃষ্টিহীন এই জিয়া-প্রেমিক সরকারি কোন সহায়তা ছাড়াই চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আজাহার দীর্ঘদিন ভিক্ষার আয় দিয়ে সংসার চালালেও সম্প্রতি ‘স্ট্রোক’ আক্রান্ত হয়ে চলাচল ও আয়-রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে স্ত্রী ও তিন মেয়ে–ছেলেসহ ৬ সদস্যের পরিবারে নেমে এসেছে অভাব-অনটন।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, জন্মগত অন্ধত্ব সত্ত্বেও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন আজাহার। তিনি সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে তৎকালীন জাতীয় সংসদ সদস্য আখতারউজ্জামান আলমগীরের সময় থেকে তিনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তার দৃষ্টিহীনতা দলীয় কাজে বাধা হয়নি বলে জানান স্থানীয় নেতারা।
গত জুলাইয়ে স্ট্রোকের পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসকদের ভাষ্য, স্ট্রোকের কারণে বাম পাশে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। কিন্তু আর্থিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসা, ওষুধ ও ফিজিওথেরাপি চালিয়ে যেতে পারছেন না।
আজাহারের স্ত্রী খাদিজা বেগম বলেন, “ওষুধ আর থেরাপির খরচ চালাতে পারছি না। মেয়ের বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে উঠিয়ে নেওয়ারও চাপ দিচ্ছে। কেউ সাহায্য করছে না।”
স্থানীয় বিএনপি নেতারা বলেন, দলীয় রাজনীতিতে নিবেদিতপ্রাণ এই মানুষটি আজ চরম দারিদ্র্য ও অসুস্থতায় কাতরাচ্ছেন, কিন্তু কেউ খোঁজ নিচ্ছে না।
আজাহার হাওলাদার বলেন, “জীবনভর আওয়ামী লীগের বাধা সত্ত্বেও বিএনপির হয়ে মাঠে কাজ করেছি। এখন বিছানায় পড়ে আছি। তারেক রহমান ও রুহুল কবির রিজভীর কাছে চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচে সহযোগিতা চাই।এদিকে বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ূূন কবির মল্লিক তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যাতে দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ মানবিক নেতৃত্বের পরিচয় দিয়ে এগিয়ে আসেন এ প্রচেষ্টা চালাবো।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম নুরুল ইসলাম পান্না বলেন, অসহায় এই মানুষটির অসুস্থতা ও মানবেতর জীবনযাপনের বিষয়টি বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়রম্যান আলহাজ¦ নূরুল ইসলাম মনির কাছে তুলে ধরবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com