এসো সচেতন হই সোসাইটি – এসই | শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে এসো সচেতন হই সোসাইটি-এসই এর উদ্যোগে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে এক সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। চলতি বছরের প্রতিপাদ্য ছিল “বিপর্যয়কর ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবার প্রাপ্তির সুযোগ” (Access to Services: Mental Health in Catastrophes and Emergencies)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনারারি চিফ কনসালটেন্ট ডা. এস. এম. নওশের, জনস্বাস্থ্যবিদ ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম, এসো সচেতন হই সোসাইটির কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সাধারণ জনগণ। বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য একটি মানবাধিকার। যে কোনও দুর্যোগ বা সংকটে আক্রান্ত মানুষের পাশে থেকে মানসিক সেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তারা মানসিক রোগ নিয়ে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন। র্যালি শেষে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com