শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানিকগঞ্জে ডামট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মোহসীন মোহাম্মদ মাতৃক:   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানিকগঞ্জে ডামট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের
৮৯

মানিকগঞ্জ–সিঙ্গাইর সড়কের পালড়া এলাকায় ডামট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রোমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পালড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ রোমান সদর উপজেলার বেতিলা – মিতরা ইউনিয়নের মিতরা গ্রামের বাসিন্দা এবং হযরত আলীর ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকরাম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রোমান মোটরসাইকেলযোগে আউটপাড়া থেকে মিতরা এলাকায় যাচ্ছিলেন। পথে পালড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডামট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com