শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানুষের জন্য মানুষের পাশে” স্লোগানে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানুষের জন্য মানুষের পাশে” স্লোগানে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
১০১

মানুষ মানুষের জন্য—এই চিরন্তন মানবিক আহ্বানকে হৃদয়ে ধারণ করে শনিবার সকালে রাজধানীর রায় সাহেব বাজার জনসন রোডে এক অনুপ্রেরণামূলক আয়োজনের মধ্য দিয়ে গঠিত হলো হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ (HAB)–এর নতুন কার্যনির্বাহী পরিষদ। একই সঙ্গে অনুষ্ঠিত হয় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ আলোচনা সভা।

সভায় মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধ তুলে ধরে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোপ অ্যালায়েন্সের মূল লক্ষ্য। একটি সহানুভূতিশীল ও দায়িত্বশীল সমাজ গঠনে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন—

১। মোঃ কামরুল হাসান মেহেদী — প্রতিষ্ঠাতা সভাপতি

২। মোঃ আতিকুর রহমান (আতিক)— সিনিয়র
সহ-সভাপতি

৩। ফাহমিদা সুলতানা লিমা— সহ-সভাপতি

৪। কামরুন নাহার রত্না — সহ-সভাপতি

৫। হান্নান হোসেন নিল — সাধারণ সম্পাদক

৬। মোঃ সাকিব হোসেন — যুগ্ম-সাধারণ সম্পাদক

৭। এস এম রাকিব আহমেদ — যুগ্ম-সাধারণ সম্পাদক

৮। মোঃ রাহাত মিয়া — সাংগঠনিক সম্পাদক

৯। রফিকুল ইসলাম সুরাফ — সহ-সাংগঠনিক সম্পাদক

১০। নাইমুল ইসলাম আরিফ — দপ্তর সম্পাদক

১১। আল-আমিন হোসাইন — কোষাধ্যক্ষ

১২। মাসুদ মাহাতাব — প্রচার ও প্রকাশনা সম্পাদক

১৩। হা: মাও: আরাফাত হোসাইন — ধর্ম বিষয়ক সম্পাদক

১৪। এডভোকেট ফারজানা আক্তার — আইন বিষয়ক সম্পাদক

১৫। শায়লা নূর স্নেহা — শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক

১৬। জেরিন জাবেদ মুমু — নারী বিষয়ক সম্পাদক

১৭। আরিফা ইসলাম অজান্তা — সমাজ-সেবা বিষয়ক সম্পাদক

১৮। শাহদাত হোসেন — কার্যনির্বাহী সদস্য

১৯। কাজী তানজিলা ইসলাম — কার্যনির্বাহী সদস্য

২০। মোঃ আব্দুল্লাহ কোক — কার্যনির্বাহী সদস্য

২১। কাজী আফরান — কার্যনির্বাহী সদস্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা
ব্যারিস্টার খলিলুর রহমান রিয়াদ।
তিনি তার বক্তব্যে বলেন,
“মানবিক সংগঠনগুলোই সমাজে ইতিবাচক পরিবর্তনের শক্ত ভিত গড়ে তোলে। হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ সেই পরিবর্তনের এক উজ্জ্বল সম্ভাবনা।”

সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে আরও গতিশীল ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com