শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাভাবিপ্রবিতে হিসাব শাখার উপ-পরিচালক ছুটি ছাড়াই অফিস করেন না মাসের পর মাস

মাভাবিপ্রবি প্রতিনিধি   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাভাবিপ্রবিতে হিসাব শাখার উপ-পরিচালক ছুটি ছাড়াই অফিস করেন না মাসের পর মাস
৪৪

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাব অফিসের উপ-পরিচালক মোঃ নাজিরুল হকের বিরুদ্ধে দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছেন, তিনি প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন এবং কোন কোন সপ্তাহে একদিনও অফিসে দেখা যায় না।অফিসে তার কক্ষ পরিদর্শন করে দেখা যায় ফাইগুলো টেবিলে পড়ে আছে।দিনের পর দিন ফাইল জমতে জমতে স্তুুপ হয়েছে অথচ তার চেয়ার ফাঁকা পড়ে আছে।

প্রশাসনিক দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এ ধরনের অনিয়মে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “নিয়মিত অফিস না করার কারণে অফিসে কাজের চাপ বাড়ছে,স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে হিসাব শাখার পরিচালক (Director of Accounts) মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন,
“আমিও উনাকে খুঁজছি।উপ-পরিচালক মো. নাজিরুল হকের অনুউপস্থিতি নিয়ে বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি।বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে।উনার বিরুদ্ধে এর আগেও অভিযোগের ভিত্তিতে তাকে সতর্ক করা হয়েছে।আমরা একটি চিঠি রেজিস্ট্রার বরাবর পাঠিয়েছি”।

অন্যদিকে, মো. নাজিরুল হকের অফিসে বার বার গেলেও তাকে পাওয়া যায় না তার টেবিলে।ফোনে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও নিজের পরিচয় গোপন করে অন্য নাম বলেন নাজিরুল হক এবং ফোন বন্ধ করে রাখেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com