চট্টগ্রাম প্রতিনিধি | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে মায়ানমার ও বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার ১২ ডিসেম্বর, বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিতিত্তে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার, রাত ১০ টায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশী পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে, একইদিনে মধ্যরাত ১২ টায় উক্ত জাহাজ কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অপর একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমার হতে বাংলাদেশে পাচারকালে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১২০০ পিস বার্মিজ লুঙ্গিসহ ১১ জন মায়ানমারের পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিয়াম-উল-হক
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড জানান
পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com