মোঃ মুরাদ মিয়া: | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৩২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
৫ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত ৯ টায় শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীর নির্দেশক্রমে সিঙ্গাপুরস্থ ইউছোন ন্যাশনাল ক্লাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন শেরপুর জেলা যুবদলের অন্যতম সদস্য ও শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরবাবনা গ্রামের সন্তান প্রবাসী মোঃ সোহাগ খাঁনসহ সিঙ্গাপুরস্থ বিএনপির নেতাকর্মীরা।

এ সময় তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন । সেখানে দেশের সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেছেন বলেও জানা গেছে।
এসময় সিঙ্গাপুর বিএনপির সভাপতি মো: ফিলিমস ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বহনকারী ফ্লাইটটি গত রোববার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্য যাত্রা করে।
জানা যায় , ২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছেন তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর যেতে হয়।আগামী ৭ সেপ্টেম্বর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com