শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে আবারো বসছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল

কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে আবারো বসছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল
৪৮

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) এর আয়োজনে আগামী ২৫ ও ২৬ জুলাই শনি এবং রবিবার ওয়ারেন সিটি স্কয়ারে অনুষ্ঠিত হবে ১৭তম ফেস্টিভ্যাল এই উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে বামের ওয়ারেন সিটির ডিকুন্ডার রোডের অফিসে সংবাদ সম্মেলনে এমন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী। এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, উৎসব উপলক্ষে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৭তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল। দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই উৎসব। এতে মূলধারার জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিরা অংশ নিবেন। এদিকে ফেস্টিভ্যালের মূল মঞ্চের পাশাপাশি অর্ধশতাধিক স্টল, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রদর্শনী এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উক্ত ফেস্টিভ্যালে গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা, মুজা, বাউল শিল্পী কালা মিয়া, রেশমি মির্জা, অনিক রাজ, অপু রহমান সহ মিশিগানের জনপ্রিয় স্থানীয় শিল্পীরা।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল শুধু বিনোদনের উৎসব নয়, এটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। একই সঙ্গে এটি বিভিন্ন প্রজন্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com