শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জীবননগর মল্লিক ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বাড়িতে চুরি, ল্যাবের যন্ত্রপাতি ভাঙচুরের অভিযোগ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীবননগর মল্লিক ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বাড়িতে চুরি, ল্যাবের যন্ত্রপাতি ভাঙচুরের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ঢুকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গৃহকর্মী মোছা. আরিফা খাতুন (৩৩), তার ভাই রিংকু ইসলাম (২২) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে জীবননগর থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাফিজুর রহমান।

এজাহার সূত্রে জানা যায়, হাফিজুর রহমানের জীবননগর হাসপাতাল রোডে ‘মল্লিক ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। অভিযুক্ত আরিফা খাতুন ওই প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী এবং মালিকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গত ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো তিনি কাজে আসেন। পরে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের আলমারি খুলে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের চারটি স্বর্ণের আংটি চুরি করে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আরিফা খাতুন তার ভাই রিংকু ইসলামের সহযোগিতায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে প্রবেশ করে একটি সেল কাউন্টার মেশিন, একটি ইকো মেশিন,একটি অ্যানালাইজার মেশিন, কম্পিউটারের তারসহ বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করেন। এতে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

অভিযোগ অনুযায়ী, ওই দিন বিকেল ৫টার দিকে অভিযুক্তরা কাউকে কিছু না জানিয়ে কৌশলে চলে যান। পরে তাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন এবং আর চাকরি করবেন না বলে জানান।

এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও যন্ত্রপাতির ক্ষতিসহ মোট ৭ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে।

জীবননগর থানায় দায়ের করা এজাহারে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন হাফিজুর রহমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com