শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তাড়াইলে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মুকুট রঞ্জন দাস   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তাড়াইলে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটির ঐতিহাসিক তাৎপর্য,জাতীয় ঐক্য, গণতন্ত্র, দেশপ্রেম ও দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করেন বক্তারা।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, তাড়াইল,কিশোরগঞ্জের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান মিয়া এবং তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন বলেন,৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে জাতীয় ঐক্য,সংহতি ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্যের চেতনাকে ধারণ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক রবীন্দ্র সরকার,জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি মাসুদ পারভেজ,জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি এনামুল হক ভূঁইয়া নজরুল,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান অপু, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত দিন। এ দিনের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক গতিপথে বিশেষ প্রভাব ফেলেছে। জাতীয় ঐক্য,স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

বক্তারা আরও বলেন,দেশের অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ,সহনশীলতা এবং জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐতিহাসিক ঘটনাবলি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম,দায়িত্ববোধ ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যথাযথভাবে জানা ও অনুধাবনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রীতি ফুটবল ম্যাচ
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এ আয়োজন ছিল একটি আনন্দঘন উদ্যোগ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে তাড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

তাড়াইল,কিশোরগঞ্জ
০১৭১৩-৫১৭৭২৫

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com