শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তক একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

শফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তক একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
৯৪

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য ও সংস্কৃতির দুই মহান দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে প্রবর্তক একাডেমি। শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

প্রবর্তক একাডেমির উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিন মিয়া (অতিরিক্ত পিপি)-এর সভাপতিত্বে এবং সিফাত নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ তানিয়া আহমেদ, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক পীযূষ কান্তি আচার্য্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু এবং অঙ্কুর শিশু-কিশোর সংগঠনের সভাপতি আনিছুল হক রিপন।

অনুষ্ঠানের শুরুতেই আবদুল মতিন শিপনের পরিচালনায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়। এরপর প্রবর্তক একাডেমির শিক্ষার্থীরা একক ও দলীয় আবৃত্তির মাধ্যমে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যকর্ম তুলে ধরে দর্শকদের মুগ্ধ করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com