শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে আমেরিকান রিয়েলটরস-গ্যারান্টেড রেন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল,  যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে আমেরিকান রিয়েলটরস-গ্যারান্টেড রেন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
৪৭

যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আইওনা ব্যাংকুয়েট হলে উক্ত ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মালিকানাধীন আবাসন প্রতিষ্ঠান আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টেড রেন্ট এই ইফতার মাহফিলের আয়োজন করে।

 

মিশিগান ষ্টেটের রিয়েল এস্টেট ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং আমেরিকান রিয়েলটরসের গ্রাহকসহ প্রায় শতাধিক বাংলাদেশি-আমেরিকান অংশ নেন। এছাড়াও ইফতারে পরিবার-পরিজন নিয়ে অনেকেই আসেন।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মিনহাজ আহমেদ। পবিত্র রমজানে ঈমান, ধৈর্য ও ঐক্যের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইসলামি বক্তা ও রিয়েলটর সাইয়েদ খান। ইফতারের ঠিক আগে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন শায়খ রিজওয়ানুল করিম। আমেরিকান রিয়েলটরসের কর্ণধার ব্রোকার শুয়েব চৌধুরী ইফতারে অংশ নেওয়া অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতারের শেষে ২০২৫ সালের “রিয়েলটর অব দ্য ইয়ার” হিসেবে নাহিদ রহমানের নাম ঘোষণা করা হয়। রিয়েল এস্টেট খাতে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান নাহিদ রহমান। ব্রোকার শুয়েব চৌধুরী, রিয়েলটর সায়েম শফি ও আলী আহসান মুজাহিদের উপস্থিতিতে নাহিদ রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com