শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে প্রথমবারের মতো ইহদিনা ফজর ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে প্রথমবারের মতো ইহদিনা ফজর ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন
৮২

ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা (ইহদিনা) এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফজর ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে।

২৫ দিনের এই বিশেষ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসময় অংশগ্রহণ দেখিয়েছেন।

ক্যাম্পেইনটি গত ১ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট সমাপ্তি হয়। এতে ৩৫ জন মিডল স্কুল ও হাই স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ২৪ আগস্ট, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মিশিগান ষ্টেটের ডেট্রয়েট সিটির বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন পার্কিং লটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইহদিনার নেতৃত্বস্থানীয় সদস্যবৃন্দ, মসজিদ কমিটির সদস্যগণ, কমিউনিটির মুরুব্বিয়ান, যুব সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশা ও সংগঠনের প্রতিনিধি। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রায় ৫,০০০ ডলার সমমূল্যের পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ২৫টি সাইকেল, ৪টি ইলেকট্রিক স্কুটার, জুব্বা ও সুন্নাহ সামগ্রী। শুধুমাত্র অংশগ্রহণকারীরাই নয়, তাদের অভিভাবকদের জন্যও বিশেষভাবে সুন্নাহ সামগ্রী প্রদান করা হয়।

ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি রবিবার ফজরের নামাজের পর কমিউনিটি ব্রেকফাস্ট ইভেন্ট আয়োজন করা হয়েছিল, যা শিক্ষার্থী ও পরিবারের মধ্যে সাম্প্রদায়িক বন্ধনকে আরও শক্তিশালী করেছে। ইহদিনার পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়, বিশেষ করে বায়তুল মোকাররম মসজিদ কমিটি এবং যারা এই প্রজেক্টে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

উল্লেখ্য যে,  ইহদিনা সংগঠনটি- সেবা, দাওয়াহ ও সুস্থ সংস্কৃতি এই তিনটি মূলনীতির উপর কাজ করছে। প্রতিষ্ঠার এক বছরেরও কম সময়ে, আল্লাহর রহমতে এবং সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, ইহদিনা ইতোমধ্যে ১০-১৫টি সফল প্রজেক্ট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com