শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে বিশ্ব সিলেট সম্মেলন স্থগিত ঘোষণা

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে বিশ্ব সিলেট সম্মেলন স্থগিত ঘোষণা
১১৯

যুক্তরাষ্ট্রের মিশিগানে অনিবার্য কারণবশত বিশ্ব সিলেট সম্মেলন স্থগিত করা হয়েছে বিশ্ব সিলেট সম্মেলন আহবায়ক কমিটি কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ব সিলেট সম্মেলন স্থগিত ঘোষণা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি বলা হয়

এই মর্মে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে চলতি বছর, তথা ২০২৫ এর ১৬ ও ১৭ আগস্ট অনুষ্ঠিতব্য, বৃহত্তর সিলেটবাসী উদ্যোগে আয়োজিত, বিশ্ব সিলেট কনভেনশন- ২০২৫, অনিবার্য কারণে আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে বিগত এক বছর সময় কালে কনভেনশন সফল করতে কমিউনিটির সর্বস্তরের সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য কনভেনশন কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা যাচ্ছে। বিশ্ব সিলেট কনভেনশন ২০২৫ এর আহবায়ক ও উদ্যোক্তা সদস্যগন সাময়িক এই পরিস্থিতির জন‍্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন। এবং প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয় অচিরেই কনভেনশন আয়োজনের পরবর্তী তারিখ ও ভেন‍্যু ঘোষনা করবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য চলতি বছর এপ্রিল মাসের ১৩ তারিখে উক্ত সম্মেলনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করেন উক্ত মতবিনিময় সভায় উপস্থিত বিশ্ব সিলেট সম্মেলন আহবায়ক কমিটি এবং ঘোষণা করে আগস্টের ১৬-১৭ তারিখে মিশিগান ষ্টেটের ট্রয় সিটির আমেরিকান পোলিশ কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্ব সিলেট সম্মেলন ২০২৫।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ব সিলেট সম্মেলনের কনভেনর সাহাব আহমেদ সুমিন, সম্মেলনের মেম্বার সেক্রেটারি এম এ চৌধুরী ছায়েম, কো-কনভেনর সৈয়দ মুইন দিপু, কো-কনভেনর মিনহাজ রাসেল চৌধুরী, কো- কনভেনর তারেক জামান, কো- কনভেনর দেলোয়ার আনসার, কোষাধ্যক্ষ আকরাম আকিব সহ আরো অনেকে।

ফোনে যোগাযোগ করা হলে সিলেট সম্মলনের কনভেনশন জনাব সাহাব আহমেদ সুমিন জানান ভেন্যু এবং এই সময় শিল্পীদের সিডিউল জটিলতা থাকার কারণে এই বছরের সম্মলনটি স্থগিত করা হয়েছে তবে আগামী বছর ২০২৬ শে মে মাসের দিকে সম্মেলটি আরো বড় পরিসরে আয়োজন করা হবে। এই পরিস্থিতির জন‍্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com