কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের উদ্যোগে মিশিগানে কর্মরত বাংলা গণমাধ্যম কর্মীদের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটির বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফের হল রুমে মুনা নর্থ জোনের সভাপতি নেছার উদ্দিন সিপিএ এর সভাপতিত্বে এবং নর্থ জোনের মিডিয়া ও কালচারাল ডিপার্টমেন্ট ডিরেক্টর সাহেদুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল মুনা’র কমিউনিকেশন মিডিয়া এবং কালচারাল ডিপার্টমেন্টের ডিরেক্টর গাজী আনিসুর রহমান এসময় আরো বক্তব্য রাখেন অফিস এবং মুনা সেন্টার ডিরেক্টর অলিউর রহমান, মুনা প্রকাশনা ডিরেক্টর খায়রুল হাসান রফিক, ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ওয়ারেন নর্থ চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ ইদ্রিস আলী। গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি হেলাল উদ্দীন রানা, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, ডিবিসি নিউজের প্রতিনিধি আশিকুর রহমান, টিবিএন২৪-এর প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, বাংলাভিশনের প্রতিনিধি সাহেল আহমেদ, সাংবাদিক মোহাম্মদ উবায়দুল্লাহ, দৈনিক জালালাবাদ পত্রিকার সুলায়মান আল মাহমুদ সহ আরো অনেকে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com