শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে ১০ বছর বয়সে কুরআনে হাফেজ হলেন রায়হান

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে ১০ বছর বয়সে কুরআনে হাফেজ হলেন রায়হান
৮৭

যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ডেট্রয়েট সিটির বায়তুল মোকাররম মসজিদের সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল হক ও শায়খে হবিগঞ্জী রাহ. এর দৌহিত্র মন্জুর সামি হাসানের সন্তান নাকীব হাসান রায়হান মাত্র ১০ বছর বয়সে কুরআন হিফজ সম্পন্ন করে হাফেজে কোরআন হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। রায়হান, স্কুলের পাশাপাশি বায়তুল মোকাররম মসজিদের হিফজ শাখায় প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার নিয়মিত পড়ালেখা করে, এবং ছুটির সময়গুলো গ্রীষ্মকাল, শীতকাল, স্প্রিং ও ক্রিসমাস ব্রেক পুরোপুরি সময় দিয়ে তাঁর হিফজ সম্পন্ন করেছে। ১৫ বছর আগে ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই হিফজ শাখা আজ এক গর্বিত ঐতিহ্য। ১ জন শিক্ষক ও ২ জন ছাত্র নিয়ে শুরু হওয়া এই বিভাগে বর্তমানে ৬ জন শিক্ষক ও ৪০ জনের বেশি ছাত্র রয়েছে, এবং এ পর্যন্ত ২৯ জন হাফেজে কোরআন তৈরি হয়েছে।

এই উপলক্ষে রবিবার, ১৩ জুলাই ২০২৫, বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম মোহাদ্দিস (শায়খে জুরি) শায়খে রেংগা রাহ. এর শায়খ নুরুল ইসলাম সুফিয়ান, ডা. সিরাজুল হক, হাফিজ মাওলানা ক্বারী ফখরুল ইসলাম, ইমাম শেখ আহমাদ কাশেম, আল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান খান, দারুল কুরআন মসজিদের ইমাম মাওলানা সাইদ, হাফিজ সাঁইদ সামাদ, মাওলানা জাবেদ আহমদ, হাফিজ ইউসুফ, বায়তুল মোকাররম মসজিদের সম্মানিত শিক্ষক ও কমিউনিটির বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মাহফিলে গোটা মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com