শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে ২৩ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল মাতালেন জেমস্

কামরুজ্জামান (হেলাল) যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে ২৩ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল মাতালেন জেমস্
৪৯

বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিকে প্রবাসের মাটিতে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটিতে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘২৩ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল’। এসএনএস হোম লোন ও বাংলা ওয়ান টিভি প্রেজেন্টস এই ফেস্টিভ্যাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক বকুল তালুকদার, সদস্য সচিব রুম্মান আহমদ চৌধুরী, ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক এমএনএস হোম লোনের কর্ণধার ও বাংলা ওয়ান টিভির চেয়ারম্যান নাসির সবুজ, বাংলা ওয়ান টিভির ম্যানেজিং ডিরেক্টর সাহেল আহমেদ সহ মেলা কমিটির নেতৃবৃন্দ সহ সিটি, ষ্টেট এবং বাংলাদেশ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ। এবারের মেলাতে প্রধান আকর্ষণ ছিলো নগর বাউল জেমসের পরিবেশনা শেষ দিনে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে হ্যামট্রাম্যাক সিটির জোসেপ ক্যাম্পো এভিনিউতে।

জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার উপস্থাপনায় মেলাতে গান পরিবেশন করেন রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী, পারভেজ সাজ্জাদ, পৃথা দেব, মেহজাবিন মেহা, শিলা টুনু, মমো, ব্যান্ড দল ‘রিদম অব বাংলাদেশ’ এছাড়াও অংশ নিয়েছিলেন দেশ ও প্রবাসের বহু গুণী শিল্পীরা। মেলাতে ৮০ টির বেশী ষ্টলে ছিলো দেশি খাবার, পোশাক, জুয়েলারী, হস্তশিল্প সহ নানা আয়োজন। মেলার শেষ দিনে কেক ও ফিতা কেটে বাংলা ওয়ান টিভির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগর বাউল জেমস এই সময় উপস্থিত ছিলেন বাংলা ওয়ান টিভির চেয়ারম্যান নাসির সবুজ, ম্যানেজিং ডিরেক্টর সাহেল আহমেদ সহ আমন্ত্রিত অতিথিরা। সব শেষে বেংগল অটো সেলস্ এর সৌজন্যে লটারীতে বিজয়ীকে গাড়ি উপহার দেওয়া হয়। এবারের ২৩ তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল বাংলা টাউন মেলার টিভি মিডিয়া পার্টনার ছিলো আরটিভি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com