কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এর সরাসরি অংশগ্রহনে ও বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউ এস এর আয়োজনে মিশিগানে আগামী ৪,৫ ও ৬ই এপ্রিল শনি, রবি ও সোমবার ৩ দিন ব্যাপী বাংলাদেশিদের জন্য এই সেবা মিলবে ওয়ারেন সিটির আল ইহসান ইসলামী সেন্টারে।

সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মোবাইল কনস্যুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটনের কর্মকর্তারা। এই উপলক্ষে গত রবিবার হ্যামট্রামেক সিটির আলাদিন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আয়োজকরা। বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউএসএর আয়োজনে সেলিম আহমেদের পরিচালনায় দেওয়ান আকমল চৌধুরী কনস্যুলেট সার্ভিস এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ভাবে তুলে ধরেন।
৩ দিনের কনস্যুলার সেবার মধ্যে যে সেবা ৩টি প্রদান করবে এনভিআর, ই-পাসপোর্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নি। উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইউসুফ কামাল, মোশাররফ চৌধুরী লিটু, জুয়েল হুদা সহ আয়োজক কমিটির অনেকে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com