শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগান ষ্টেটে সিটি অফ ওয়ারেন ক্রাইম কমিশনের আয়োজনে “ফ্যামিলি সেফটি ডে” অনুষ্ঠিত হয়েছে

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগান ষ্টেটে সিটি অফ ওয়ারেন ক্রাইম কমিশনের আয়োজনে “ফ্যামিলি সেফটি ডে” অনুষ্ঠিত হয়েছে
৭৭

শনিবার, ১৬ই আগস্ট, যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির হলমিচ পার্কের নর্থ প্যাভিলিয়নে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্ট, ওয়ারেন CERT (কমিউনিটি ইমার্জেন্সি রেসপন্স টিম), CARE অফ সাউথইস্টার্ন মিশিগান এবং ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর অফিস।

ওয়ারেন ক্রাইম কমিশনের সেফটি ডে সাব-কমিটির দায়িত্বে ছিলেন ক্রাইম কমিশন চেয়ারম্যান এঞ্জেলা মিডলসওর্ট, ক্রাইম কমিশনার সুমন কবীর, ক্রাইম কমিশনার কায়লা প্রভেজনিক, ক্রাইম কমিশনার জেডি মার্শাল, ক্রাইম কমিশনার ট্রেসি আলম এবং ক্রাইম কমিশনার জা জা বোকার।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্রাইম কমিশন সেক্রেটারি ট্রেসি এন্ট্রিকিন্স, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট মিশেল মার্টিন, ক্রাইম কমিশনার রেক্স মার্শাল, ক্রাইম কমিশন ভাইস প্রেসিডেন্ট জে জ্যাকসন, ক্রাইম কমিশনার নাজিম আহমেদ এবং ক্রাইম কমিশনার জন হারিসন।

আয়োজকদের মধ্যে ক্রাইম কমিশন চেয়ারম্যান এঞ্জেলা মিডলসওর্ট ও ক্রাইম কমিশনার সুমন কবীর জানান, ওয়ারেন ক্রাইম কমিশন প্রতি বছরই এই আয়োজন অব্যাহত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সিটির জনগণের জনসচেতনতা বৃদ্ধি এবং সংকটময় পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতন করতেই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়।

তথ্যবহুল ও সচেতনতামূলক এই ইভেন্টে ছিল বিনামূল্যে আইসক্রিমের ব্যবস্থা, খাবারের ভেন্ডর, অপরাধ প্রতিরোধ বিষয়ক পরামর্শ, স্মোক ডিটেক্টর প্রোগ্রামে নাম নিবন্ধন, নিরাপত্তা নির্দেশিকা,
CERT CPR ডেমোনস্ট্রেশন ও সাইন আপ, ওভারডোজ প্রতিরোধ সম্পর্কিত তথ্য, রক্তচাপ ও গ্লুকোজ পরীক্ষা, ড্রোন প্রদর্শনী এবং ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অফিসারদের সঙ্গে সাক্ষাতের সুযোগ।

“ফ্যামিলি সেফটি ডে” অনুষ্ঠানটি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মেকফল, ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন, মিশিগান ৩৭ তম ডিস্ট্রিক্ট কোর্টের জজ স্টিভেন বিডা, ওয়ারেন সিটি কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মওর, ওয়ারেন মেয়র প্রো-টেম কাউন্সিলম্যান ডেভ ডওয়ার, ওয়ারেন কাউন্সিলম্যান জোনাথন লাফার্টি, ওয়ারেন পুলিশ কমিশনার এরিক হকিন্স, ওয়ারেন পুলিশ ক্যাপ্টেন পল হুটাস এবং ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্ট চিফ উইলবার্ট ম্যাকঅ্যাডাম।

এছাড়াও বাংলাদেশি আমেরিকান কমিউনিটি থেকে পরিবার-পরিজনসহ উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা হাজী নিজাম আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর সভাপতি জাভেদ চৌধুরী, বামের তথ্য ও প্রচার সম্পাদক তাহমিদ চৌধুরী, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আলম ও তাঁর পরিবার সহ অসংখ্য বাংলাদেশি আমেরিকান পরিবার। তারা তাদের ছোট সন্তানদের নিয়ে ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্টের সরবরাহকৃত পানির ফোয়ারায় গরমের দুপুরে আনন্দ উপভোগ করেন এবং ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের গাড়িতে চড়ে পুলিশ ডিপার্টমেন্টের কার্যক্রম সম্পর্কে জ্ঞানার্জন করেন। ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন, জজ স্টিভেন বিডা, ফায়ার ডিপার্টমেন্ট চিফ উইলবার্ট ম্যাকঅ্যাডাম, ওয়ারেন পুলিশ কমিশনার এরিক হকিন্স, ওয়ারেন পুলিশ ক্যাপ্টেন পল হুটাস, কাউন্সিলম্যান জোনাথন লাফার্টি এবং কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মওর তাঁদের বক্তব্যে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ওয়ারেন ক্রাইম কমিশনকে এই সফল আয়োজনের জন্য সাধুবাদ জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com