চট্টগ্রাম প্রতিনিধি | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
গত ১৪ এপ্রিল মঙ্গলবার , মীরসরাই থানাধীন ৯নং মীরসরাই সদর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ মিঠাছড়া কর্মকার পাড়া এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একই দিন দুপুর আনুমানিক ০১:৩০ মিনিটের সময় মুরগী ব্যবসায়ী মোঃ নাহিদ হোসেন (২৯) এর ফার্ম হতে কাজী ইব্রাহীম ২২০০ কেজি মুরগী ক্রয়ের জন্য মৌখিক চুক্তি করেন।
পরবর্তীতে বিকাল আনুমানিক ০৩ টার সময় চট্টগ্রামের হাটহাজারীস্থ জালালিয়া চিকেন সাপ্লাই হতে পিকআপযোগে নগদ ৩,০৩,০০০/- টাকা নিয়ে ক্রেতা পক্ষ মীরসরাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন।
পরিকল্পিতভাবে নাহিদ হোসেন (২৯) ও সাহেদ আহমেদ রিয়াজ (২৭) এবং তাদের সহযোগীরা ভিকটিমদের মিঠাছড়া কর্মকার পাড়া এলাকায় ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন ও আঘাত করে নগদ ৩,০৩,০০০/- টাকা ও একটি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়।
ঘটনার পর অফিসার ইনচার্জ, মীরসরাই থানার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহিন আহম্মেদ নয়ন ও এসআই (নিঃ) সায়েদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মোঃ নাহিদ হোসেন (২৯) ও সাহেদ আহমেদ রিয়াজ (২৭)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ০৩টি রামদা, নগদ ১,২৩,৫০০/- টাকা, ০২টি কালো রংয়ের মুখোশ, ০২টি কালো রংয়ের ক্যাপ এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com