শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুকুল গুলিবিদ্ধ : দুইদিন অতিবাহিত হলোও কেউ গ্রেপ্তার হয়নি

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি :-   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুকুল গুলিবিদ্ধ : দুইদিন অতিবাহিত হলোও কেউ গ্রেপ্তার হয়নি
২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শুক্রবার রাতে (২৪/১০/২৫) সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল (৫৬) গুরুতর আহত হওয়ার পর দুই দিন পাড় হয়ে গেলেও এখনো অপরাধীরা গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। তবে পুলিশ বলছে- পুলিশের একাধিক টিম এ নিয়ে কাজ করছে, খুব শিগগিরই অপরাধীরা ধরা পড়বে।

উল্লেখ্য শনিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ মুকুলের প্রায় পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে ফুসফুস থেকে একটি গুলি বের করা হয়।
এভারকেয়ার হাসপাতালে অবস্থানরত জেলা বিএনপির সদস্য হযরত আলী জানান-“শনিবার দুপুর ২টা থেকে পৌনে সাতটা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা ধরে মুকুল ভাইয়ের শরীরে সফল অস্ত্রোপচার করে ফুসফুসে থাকা গুলিটি বের করা হয়। তবে তার শরীরে থাকা বাকী দুটো গুলি কখন কিভাবে বের করা হবে সেটি নিয়ে আজ রবিবার দুপুরে ডাক্তারদের বোর্ড মিটিং থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে”।
এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন-“ঘটনার পর এখনো কেউ মামলা করেনি। তবে পুলিশের একাধিক টিম তদন্ত করছে। আমরা ইতোমধ্যে বেশ কিছু ক্লুও পেয়েছি। আশা করছি, সহসাই সব পরিষ্কার হয়ে যাবে”।

শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৮টার দিকে বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল। সন্ত্রাসীদের তিনটি গুলি তার পিঠে ও কোমরে লাগে। ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নবীনগর সরকারি হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com