শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে হোসেনপুরে বাসদ (মার্কসবাদী)-এর বিজয় র‍্যালি

(কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে হোসেনপুরে বাসদ (মার্কসবাদী)-এর বিজয় র‍্যালি
৫১

মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, ন্যায় ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের বাসদ (মার্কসবাদী) প্রার্থী আলাল মিয়া। বিজয় দিবস উপলক্ষে বেলা এগারোটায় হোসেনপুরে আয়োজিত এক বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। কর্মসূচির শুরুতে হোসেনপুরের কুড়িঘাটে নির্মিত স্মৃতিসৌধে পুষ্প অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সেখান থেকে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে আলাল মিয়া সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো এখতিয়ার নেই। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।
তিনি হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্দেশে বলেন, “৫ আগস্টের পর আপনারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন”—এমন অভিযোগ তুলে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া তিনি হোসেনপুর উপজেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসক সংকট নিরসনের দাবি জানিয়ে বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করতে হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে বাসদ (মার্কসবাদী)-এর কাঁচি প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানান।

এ সময় বাসদ (মার্কসবাদী)-এর জেলা সদস্য জমির উদ্দিন, সোহরাব মিয়া, এবায়দুল ইসলাম, ছাত্রনেতা মজনু মিয়াসহ দলের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com