শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুক্তিযোদ্ধা তৈরিতে আওয়ামীলীগের মেশিন ছিল -মোসলেম উদ্দিন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তিযোদ্ধা তৈরিতে আওয়ামীলীগের মেশিন ছিল -মোসলেম উদ্দিন
১৬

আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাতেন আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন। তিনি বলেন, যারা সাড়ে ১৬ বছর ভারতের কথায় দেশ চালাতো তারা ভারতীয় রাজাকার।

মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সমপদ। যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্র থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদেরকে এ জাতি স্মরণ করবে। বৃহসপতিবার গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলে তিনি এসব কথা বলেন। কাউন্সিলে গাইবান্ধা জেলার শতাধিক বীরমুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরম্নল আমীন সরদারের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য দেন, জেলা সংগঠনের প্রধান উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান, আব্দুল জলিল তোতা, আব্দুল লতিফ মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারী আব্দুস সবুর।

শেষে মোঃ নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com